অসুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়কে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান | Daily AjKaler Kontho

অসুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়কে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৮, ২০২০, ৪:৫৭ অপরাহ্ন
অসুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়কে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে অসুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়কে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ( ৭ মে) উপজেলা হলরুমের সামনে  পাঁচজন অসুস্থ ব্যক্তি কে নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার অনন্তপুর গ্রামের প্রতিবন্ধী থাবো, রাউতনগর গ্রামের হাঁটাচলা অক্ষম বুধুদাস, মৌমিতা মূর্মু, মিনা বালা ও  জোসনা বালাকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার  টাকা সহায়তা হিসেবে প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা প্রত্যেককে নগদ অর্থ  প্রদান করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর নেতারাসহ    অফিস সহকারি রানা প্রমূখ।
আজকালের কন্ঠ /সফিক /মিজান