কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২০, ৮:২৫ অপরাহ্ন
কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

মিজানুর রহমান : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনা পরিস্থিতির শুরু থেকেই দেশব্যাপী মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা, টেলি হেলথ্ কল সেন্টারের মাধ্যমে স্বাস্থসেবা প্রদান এবং ঢাকা, সিলেট, চট্রগ্রাম ও খুলনা মহানগরে বিনামূল্যে এম্বুলেন্স সেবা চালু রয়েছে, করোনায় মৃত লাশ বহনের জন্য একটি লাশবাহী এম্বুলেন্স ও দাফনের জন্য একটি টিম প্রস্তুত রয়েছে। এছাড়া শ্রমিক সংকটে প্রান্তিক কৃষকদের ধান কেটে মাড়াই করে আঙ্গিনায় পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের প্রায় সকল জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পবিত্র মাহে রমজানের শুরু থেকেই অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাবাগান ক্লাব মাঠে (ধানমন্ডি, ঢাকা) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /আজিজুল / মিজান