১ কোটি ৩৬ লাখ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

১ কোটি ৩৬ লাখ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২০, ১০:৪৩ অপরাহ্ন
১ কোটি ৩৬ লাখ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন সরকার মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, ইতিমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে। এতে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।

বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এনামুর রহমান এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পিছু আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন তারিখ থেকে এই টাকা উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক ও সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ।

আজকালের কন্ঠ /এমএম