এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২০, ১:৪৩ অপরাহ্ন
এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ

এম রহমান : প্রবীণ আওয়ামী লীগ নেতা চার বারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা আজ সকাল ৯.৫০ মিঃ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন, অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বর্ষীয়ান নেতা হাবিবুর রহমান মোল্লা তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত সৈনিক ছিলেন, তিনি ৯৬ সালে ঢাকা ৪ আসন থেকে এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এছাড়াও তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা মহানগরের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর মাতুয়াইল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আজকালের কন্ঠ /আজিজুল / মিজান