আজকালের কন্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। শিষ্টাচার না থাকায় তারা অন্য দলের শিষ্টাচার বোঝে না।
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল উল্লেখ করে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।
আপনার মতামত লিখুন :