খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ | Daily AjKaler Kontho

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : ভেজাল প্রতিরোধ ও পুষ্টিমান বজায় রাখতে বাজারে আর খোলা সয়াবিন বিক্রি করা যাবে না।

মঙ্গলবার (১ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ২৬ জুলাই এক কর্মশালায় এ বিষয়ে অভিযানের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

এদিকে ‌কনজুমারস এসােসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করলে যারা ২০০-২৫০ গ্রাম করে কিনে, তাদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাজারে ২৫০-৫০০ গ্রামের প্যাকেট সহজলভ্য করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।

এর আগে, গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামছে।