পটুয়াখালী র‌্যাব-৮ও জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড | Daily AjKaler Kontho

পটুয়াখালী র‌্যাব-৮ও জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২০, ৮:৫৮ অপরাহ্ন
পটুয়াখালী র‌্যাব-৮ও জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী র‌্যাব-৮ ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ০৩ এপ্রিল রবিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালীর পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রইছ উদ্দিন।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১। শ্রী অসিম বনিক (৫২) কে ২,০০০/- টাকা, ২। মোঃ ফয়সাল সিকদার (১৮) কে ৩,০০০/- টাকা সহ সর্বমোট ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায়, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫/৫১ ধারা
মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় ।