চুনারুঘাটে ২৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ | Daily AjKaler Kontho

চুনারুঘাটে ২৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৩, ১:১৯ অপরাহ্ন
চুনারুঘাটে ২৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২৬ কেজি গাঁজা সহ ইসমাইল(২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দুল গনির পুত্র।

গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে সিনজিযোগে গাঁজা পাচারকালে তাকে গ্রেপ্তার করেন । শনিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে তার নিজ উপজেলা বাহুবলের মিরপুরে বিক্রিয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশের অভিযানে ২৬ কেজি গাজা গ্রেপ্তার হয় ইসমাইল।