নদী ভাঙনরোধে কাজের ব্যাপারে কোন অনিয়ম সহ্য করা হবে না : উপমন্ত্রী শামীম | Daily AjKaler Kontho

নদী ভাঙনরোধে কাজের ব্যাপারে কোন অনিয়ম সহ্য করা হবে না : উপমন্ত্রী শামীম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২০, ৮:৩৩ অপরাহ্ন
নদী ভাঙনরোধে কাজের ব্যাপারে কোন অনিয়ম সহ্য করা হবে না : উপমন্ত্রী শামীম

শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর ২আসনের এমপি একেএম এনামুল হক শামীম বলেছেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নদী ভাঙনরোধ প্রকল্পের কাজ সাময়িক বন্ধ থাকলেও গত ১৯ এপ্রিল থেকে আবারও সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোদমে কাজ শুরু হয়েছে। আর সারাদেশে এখন থেকে নদী ভাঙনরোধে করণীয় সকল কার্যক্রম অব্যাহত থাকবে। নদী ভাঙনের শিকার মানুষ কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তা কেবল ক্ষতিগ্রস্তরাই উপলব্দি করতে পারে। যেসব এলাকায় কাজ চলছে সবগুলো ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। তবে নদী ভাঙনের কাজের ব্যাপারে কোন অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোন দূর্নীতি ও অনিয়মকারীর ছাড় নাই।

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত হাবিবুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নুর এ আলম আশিক ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে উপমন্ত্রী শামীম করোনা সংকটে কর্মহীন নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের ৭’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজকালের কন্ঠ /জামাল /মিজান