কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে নেতারা : স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে নেতারা : স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে নেতারা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।