গোসাইরহাটে সরকারি চালসহ ইউপি সদস্য আটক, চেয়ারম্যান পলাতক | Daily AjKaler Kontho

গোসাইরহাটে সরকারি চালসহ ইউপি সদস্য আটক, চেয়ারম্যান পলাতক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
গোসাইরহাটে সরকারি চালসহ ইউপি সদস্য আটক, চেয়ারম্যান পলাতক

শরীতপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি ৫৩ বস্তা চালসহ মোফাচ্ছেল হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তিনি উপজেলার কুচাইপট্টি ইউপির সদস্য।
রোববার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউপি থেকে ওই চাল উদ্ধার করেন ইউএনও মো. আলমগীর হুসাইন।

এ ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন পলাতক রয়েছেন। আটক মোফাচ্ছেল হোসেন উপজেলার কুচাইপট্টি ইউপির মশুরগাঁও গ্রামের মোকলেছ বেপারীর ছেলে।

জানা যায়, গোসাইরহাটে জাটকা আহরণ বন্ধ থাকায় ২,৪৪৩ জেলেকে বিতরণের জন্য ভিজিএফের চাল দেয়া হয়। এর মধ্যে কুচাইপট্টি ইউপির ৬৯২ জন জেলের প্রত্যেকের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।

ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, জেলেদেরকে ওজনে কম দিয়ে ৫৩ বস্তা চাল আত্মসাৎ করেন ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন। কুচাইপট্টি ইউপি থেকে ওই ৫৩ বস্তা চাল উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ওই ইউপি সদস্যকে।

আজকালের কন্ঠ /জামাল /মিজান