পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান | Daily AjKaler Kontho

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ন
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাসিক  ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান

মোঃ কবির হোসেনঃ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান। তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জাহাঙ্গীর আলম পক্ষ থেকে দেশবাসিকে জানাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মোবারক বাদ।

সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত বিপর্যস্ত। ভয়াল, এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও।ইতিমধ্যে মহামারি আকার ধারণ করেছে সারা বাংলাদেশসহ বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রও

তাই গাজীপুর সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ।

তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।

আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহর দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদান আমাদের দ্বারে উপস্থিত হলো।

রামাদানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্দর।আর এই লাইলাতুল কদরের রাতকে উসিলা করে আমরা মহান আল্লাহর কাছে ৮নং ওয়ার্ডের সকল জনসাধারণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সহ সারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া কামনা করছি।

রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমি কামনা করি।

আজকালের কন্ঠ /কবির /মিজান