সরকার পরিবতর্ন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : আসাদুজ্জামান | Daily AjKaler Kontho

সরকার পরিবতর্ন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : আসাদুজ্জামান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন
সরকার পরিবতর্ন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : আসাদুজ্জামান

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। আর সেই সরকার পরিবতর্ন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করে কোনো ষরযন্ত্র ও পায়তার করে কোনো লাভ হবে না। এ দেশের জনগণ তাদেন চিহ্নিত করে ফেলেছে। তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। বিদেিরাও দুই-এক দিনের মধ্যে টের পেয়ে যাবেন তারা জনগণ থেকে দূরে সরে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।

প্রধানমন্ত্রী উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের একটাই কথা যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, ট্যুরিস্ট পুলিশেন অতিরিক্ত আজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রসাশক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ আরো অনেকে।

উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হরিরামপুর উপজেলার নটাখোলা এলাকায় যুদ্ধ করেছেন। যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান নিহত হয়েছিলেন।