স্পোর্টস ডেস্ক : কানাডায় আজ থেকে শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন বাংলাদেশের লিটন দাস। আসরে দলটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তারকা এই উইকেটকিপার ব্যাটসম্যান।
ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিয়ে ইতোমধ্যেই কানাডার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে লিটন ছাড়াও খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
প্রসঙ্গত, এবার কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবও ইতোমধ্যেই পৌঁছেছেন কানাডায়।
আপনার মতামত লিখুন :