আ.লীগের সংসদীয় সভা শুক্রবার | Daily AjKaler Kontho

আ.লীগের সংসদীয় সভা শুক্রবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৭:৩০ অপরাহ্ন
আ.লীগের সংসদীয় সভা শুক্রবার

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, সভা থেকে নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে পারে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।