ইউক্রেন নিয়ে ভ্যাটিকান দূতের সঙ্গে যে কথা বললেন বাইডেন | Daily AjKaler Kontho

ইউক্রেন নিয়ে ভ্যাটিকান দূতের সঙ্গে যে কথা বললেন বাইডেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন
ইউক্রেন নিয়ে ভ্যাটিকান দূতের সঙ্গে যে কথা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসন এবং ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক বিতাড়িত করা নিয়ে ভ্যাটিকান দূতের সাথে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট থেকে বলা হয়েছে, বাইডেন এবং কার্ডিনাল ম্যাটিও মারিয়া জুপ্পি মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার ফলে সৃষ্ট দুর্ভোগ মোকাবেলায় মানবিক সহায়তার জন্যে পোপের প্রচেষ্টা এবং সে সঙ্গে নির্বাসনে বাধ্য করা ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে ভ্যাটিকানের তৎপরতা নিয়ে আলোচনা করেন।

মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, বোলোগ্নার আর্চবিশপ ও ইতালির এপিস্কোপাল কনফারেন্সের প্রেসিডেন্ট জুপ্পি পোপ ফ্রান্সিসের অনুরোধে হোয়াইট হাউসে এসেছেন।