আজকালের কন্ঠ ডেস্ক : আইন না মেনে ৯ আসামিকে জামিন দেয়ার ঘটনায় হাইকোর্টে হাত জোড় করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইল।
বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এসময় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।
এসময় আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, যখন অনিয়ম, দুর্নীতি ও অরাজকতা বেড়ে যায় তখন সব এলোমেলো হয়ে যায়, এই জেলা জজের ক্ষেত্রেও তাই হয়েছে।
হাজতে না গেলেও হাজতবাসের বিবরণ উল্লেখ করে জেলা ও দায়রা জজ আসামিদের কীভাবে জামিন দিলেন- সেই ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সেই মোতাবেক আজ বুধবার হাইকোর্টে হাজির হন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।
আপনার মতামত লিখুন :