পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও কর্মহীন জনগনের জন্য মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় করেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রধান
করেন ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন মিয়া এবং ইউনিটের ভাইস চেয়ারম্যান সাবেক সদর
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য গাজী হাফিজুর রহমান সবির, ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক ও পটুয়াখালী যুব রেডক্রিসেন্টের যুব প্রধান মোঃ আরিফ আলামিন সহ অন্যান্য সদস্যরা।
আজকালের কন্ঠ /বাদল / মিজান
আপনার মতামত লিখুন :