বিনোদন ডেস্ক : পর্দার মতো বাস্তব জীবনেও জীবন সঙ্গী হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন তারা। তাদের কোল আলোকিত করে পুত্র সন্তান আব্রাম খান জয়। আর সেই বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন। বিষয়টি প্রকাশ্যে আনায় নানা নাটকীয়তা চলতে থাকে এই সম্পর্কে।
গত ১৬ জুলাই ফেসবুকে নিজ প্রোফাইলে মামুনুজ্জামান মামুন লিখেছেন, ‘বাংলাদেশে দুদিন যাবত আমার শাকিব খান ভাই ও আমার আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে। আমেরিকাতে জয়, অপু দিদি, আমিসহ আমরা একসঙ্গেই তো আসছি। এখন মূল কথা হয়েছে, এত দূর থেকে শাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব ভাই তার সন্তানকে দূরে রাখবে, সেই টা কি হয়?’
‘অপু বিশ্বাস দিদি শাকিব ভাইর নয় বছর সংসার করেছে। শাকিব ভাইর বাবা, মা বউ হিসেবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসেবে জয়কে মানে। এর বাইরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইর বাসায় তার বাবা-মার সঙ্গে সংসার করছে? শাকিব ভাইর অফিস রুমে সন্তান নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে, আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে।’
মামুনুজ্জামান মামুন লেখেন, ‘শুনছি শাকিব-অপু এক হওয়ার কারণে তার ভক্তরা মিষ্টি কিনে মিষ্টির দোকান খালি করে ফেলতেছে। আমেরিকায় রাত এখন ৩টা ১৫ মিনিট বাজে, তা না হলে আরও লিখতাম। তবে ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুই জনের বিয়ে কাজীর মাধ্যমে আমি দিয়েছি। একটা কথা সবাই মনে রাখবেন, শাকিব ভাইর পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’
আপনার মতামত লিখুন :