প্রধানমন্ত্রীকে কলাগাছের শাড়ি উপহার দিলেন | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীকে কলাগাছের শাড়ি উপহার দিলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে কলাগাছের শাড়ি উপহার দিলেন

আজকালের কন্ঠ ডেস্ক : কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এ উপহার তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, কলাগাছের তন্তু থেকে প্রস্তুত তিনটি শাড়ি এবং দুটি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

এতে আরও বলা হয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।