মোঃ কবির হোসেনঃ মহামারী করোনা ভাইরাসে গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের জনসাধারণের ভোটে বারবার নির্বাচিত কাউন্সিলর ও ৭নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান ।
আজ ২১ শে এপ্রিল মঙ্গলবার তিনি ব্যক্তিগত অর্থায়নে প্রয়াত হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়,,গরীব, দুস্থ পরিবারের পাশাপাশি ৮ নং ওয়ার্ডে অবস্থিত সকল কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষিকাদের মাঝেও এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
তিনি গাজীপুর সিটির ৮নং ওয়ার্ডে প্রায় ৩৫ টি কিন্ডার গার্ডেনের পরিচালক ও প্রধান শিক্ষকের মাধ্যমে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন । খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের হরিনাচালা, দেওলিয়াবাড়ি এসরার নগর হাউজিেংয়ে বসবাসরত সকল শিক্ষক-শিক্ষিকাদের মাঝে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করার দায়িত্ব অর্পণ করেন।
কাউন্সিলর সেলিম রহমান বলেন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা ।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।এ সময় কিন্ডার গার্ডেন স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, মোঃশাহিন ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, নূর-রহমান, মোঃ ইলিয়াছ হোসেন, মোঃ মারুফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :