আন্তর্জাতিক ডেস্ক : চীনের গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ -এ হামলা চালায় ২৫ বছর বয়সী এক তরুণ। ইতোমধ্যে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
নগর সরকারের এক মুখপাত্রজানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী ও দু’জন শিক্ষার্থীদের অভিভাবক।
তাৎক্ষণিকভাবে হামলাকারীর বিস্তারিত তথ্য তদন্ত স্বার্থে প্রকাশ করেনি প্রশাসন। তবে সে ইচ্ছাকৃতভাবেই ছুরি নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :