পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী র্যাব-৮,ও জেলা প্রশাসন এবং জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে ১৬.০৪.২০২০ইং তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকা হতে দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকা পর্যন্ত বরগুনা সদর থানাধীন পরীরখাল বাজর এলাকায় পটুয়াখালী র্যাব-৮ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, জনাবমোঃ রইছ উদ্দিন ও জেলা প্রশাসন এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে মুদির দোকানদার মোঃ জলিল মৃধা (৩৫)কে ২,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা অর্থদন্ড ধার্য করেন। বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক এ দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজকালের কন্ঠ /বাদল / মিজান
আপনার মতামত লিখুন :