বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি | Daily AjKaler Kontho

বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি

বিনোদন ডেস্ক : টালিউডের অবিবাহিত নায়িকাদের মধ্যে একেবারে প্রথমেই নাম আসবে মিমি চক্রবর্তীর। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উপচে পড়া ফলোয়ার তার। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনও কেউ প্রবেশই করতে পারেনি অভিনেত্রীর মনে।

সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এক ভক্ত মিমিকে প্রশ্ন করে বসেন, কবে বিয়ে করবেন আপনি? সেই প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। মিমির তরফ থেকে এসেছে স্পষ্ট উত্তর। সঙ্গে সঙ্গে মিমি লেখেন, কী জন্য করব? সঙ্গে হাসির স্টিকার।

এর আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিমিকে। তখনও ঠিক এমনই উত্তর দিয়েছিলেন। এই মুহূর্তে কাজ ছাড়া যে খুব বেশি কিছু ভাবছেন না নায়িকা, তা তার কথাতেই স্পষ্ট। তবে সিনেমা সঙ্গে রাজনীতি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেও বেশ তৎপর নায়িকা।

প্রসঙ্গত, মিমি আপাতত ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে। আজকাল বেছে বেছে কাজ করছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন ‘রক্তবীজ’ সিনেমার কাজ।