স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।
মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকাল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।
এর আগে, ৩০ ঘণ্টা জার্নি করে ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছে হোটেলে বিশ্রামে যান মার্টিনেজ। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’
আপনার মতামত লিখুন :