বিমানবন্দর স্টেশনে আজ থেকে থামবে না ৮ ট্রেন | Daily AjKaler Kontho

বিমানবন্দর স্টেশনে আজ থেকে থামবে না ৮ ট্রেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
বিমানবন্দর স্টেশনে আজ থেকে থামবে না ৮ ট্রেন

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে থামবে না। পবিত্র ঈদুল আজহায় ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, ঈদযাত্রা শুরুর দিন আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৫দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।