ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম | Daily AjKaler Kontho

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এর আগে, ১৮ জুন যাচাই-বাছাই শেষে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।