আমাদের যারা ভোট চোর বলে তারা ডাকাত: প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

আমাদের যারা ভোট চোর বলে তারা ডাকাত: প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
আমাদের যারা ভোট চোর বলে তারা ডাকাত: প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : যারা আমাদেরকে ভোট চোর বলে তারা ভোট ডাকাত। ভোটের অধিকার প্রতিষ্ঠায় তার দল আওয়ামী লীগ বিশেষ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করলাম আমাদেরই বলে ভোট চোর। আমাদের যারা এটা বলে তারা তো ভোট ডাকাত।

দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি দেশের যে সচেতন নাগরিক তারা এটাকে গুরুত্ব দেবেন না। তারা বিবেচনা করবে ২০০৯ সালের আগে দেশের অবস্থা কী ছিল আর এখন কী দাঁড়িয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেন। দেশে আগাম নির্বাচন দেওয়ার মতো কোনো অবস্থা হয়নি বলে মনে করেন তিনি।