সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে প্রতি বছরের ন্যায় এবারও মদনমোহন আখড়া বাড়িতে রথযাত্রা উদযাপন হয়। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজন করা হয় এই রথযাত্রা।
যানা যায়,৪৬০ বছরের ও বেশি সময় ধরে এই রথযাত্রা উৎসব হচ্ছে।বিভিন্ন পুরান শাস্ত্রে রথযাত্রা উল্লেখ রয়েছে।রথ যাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরানের কথা স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি জান জগন্নাথদেব।এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়।
এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রা কে উল্টো রথযাত্রা বলা হয়।
এই দিনে বিশ্বের বিভিন্ন স্থানে এই রথযাত্রা উদযাপন করে থাকে।
আপনার মতামত লিখুন :