আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
আজ বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেয়া হবে।”KSRM
তিনি বলেন, কিছু কারিগরি ত্রুটি ছাড়া নির্বাচনে সফলভাবে ইভিএম ব্যবহার করা যাচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, ভোট কেন্দ্র চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন।
কমিশনার সচিব কমিশনার ও সচিব তিন নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মোঃ আলমগীর এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :