মহিপুর থানা পুলিশের অভিযানে ১কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ | Daily AjKaler Kontho

মহিপুর থানা পুলিশের অভিযানে ১কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন
মহিপুর থানা পুলিশের অভিযানে ১কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

আল-আমিন, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১কেজি ৫০ গ্রাম গাঁজা সহ রাসেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

গত রবিবার (১৮ জুন) শেখ জামাল সেতুর টোল প্লাজায় করা নিয়মিত চেক পোস্টের ভিত্তিতে রাত ৩.৪৫ মিনিটের সময় তাকে গ্রেফতার করাহয়। এসময় তার সাথে থাকা একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

মহিপুর থানার ওসি জনাব ফেরদৌস আলম খাঁন এর নির্দেশে এসআই আ.রব এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এএসআই জাহাঙ্গীর, মলয় দাস, সজল এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত রাসেল হাওলাদার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউপির ১নং ওয়ার্ড নাচনাপাড়ার বাসিন্দা মো.আবুল হোসেন এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস আলম খাঁন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, মহিপুর থানা পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যহত থাকবে।