নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ | Daily AjKaler Kontho

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন
নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

আজকালের কন্ঠ ডেস্ক : উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদকে) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি।

সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

এদিকে সোমবার সকালে ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দুই ভাগ হয়ে যায়। দলটির একাংশের নেতারা ‘বাংলাদেশ জাসদ’ গঠন করেন। এতে সভাপতি পদে শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হক প্রধান দায়িত্ব পালন করে আসছেন। অপর আরেকটি অংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।