ঝিনাইদহ ২০ হাজার অসহায় পরিবারকে ১০দিনের খাবার দিলেন :নজরুল ইসলাম বিশ্বাস দুলাল | Daily AjKaler Kontho

ঝিনাইদহ ২০ হাজার অসহায় পরিবারকে ১০দিনের খাবার দিলেন :নজরুল ইসলাম বিশ্বাস দুলাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২০, ৪:২৯ অপরাহ্ন
ঝিনাইদহ ২০ হাজার অসহায় পরিবারকে ১০দিনের খাবার  দিলেন :নজরুল ইসলাম বিশ্বাস দুলাল

মিজানুর রহমান : করোনাভাইরাসের কারণে ঝিনাইদহ শৈলকুপায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দিনমজুর ২০হাজার পরিবারকে ১০দিনের খাবার দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম দুলাল এর পক্ষ থেকে ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় এই খাবার বিতরণ করেন।

শুক্র বার সকালে ঝিনাইদহ জেলা কৃষক লীগের উদ্যেগে মহিলা কলেজ পাড়ায় বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম বিশ্বাস দুলাল নিজে ব্যাগ বহন করে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ঝিনাইদহ শৈলকুপায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেন কৃষকলীগের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায়দের মাঝে বিতরন করেন । এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু,পেয়াজ ও হাত ধোয়ার সাবান।

এসময় নজরুল ইসলাম বিশ্বাস দুলাল আজকালের কন্ঠ কে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে।তাই ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমারও করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

নজরুল ইসলাম বিশ্বাস দুলাল আরো বলেন, করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র মানুষরা যেমন কষ্ট পাচ্ছে তেমনই কষ্ট পাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়ালগুলো । মানুষ তো ক্ষুধা লাগলে বা যে কোন প্রয়োজনের কথা বলতে পারে কিন্তু কুকুর-বিড়ালগুলো কি বলে? বলতে পারেনা।শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের এই নিরব ভাষা হয়তো কেউ বুঝতে পারে, কেউ পারেনা।তাই আল্লাহর সৃস্টি প্রতিটি জীবের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত বলে আমি মনে করি ।

দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

আজকালের কন্ঠ /এমএম