স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে৫ উইকেটের দেখা পাননি এবাদত হোসেন। এবার নাটকীয়তার পর সেই মাইলফলক স্পর্শ করতে পারলেন না তাসকিন আহমেদ। তার বলে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন জহির খান। ফলে মিরপুর টেস্টে ৫৪৬ রানে জিতেছে টাইগাররা, যা দেশের টেস্ট ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয়। শুধু এই নয়, রানের হিসেবে এটি কোনো দলের টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৫ রানেই। ফলে ৫৪৬ রানের জয়ে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলেন শান্ত-মুমিনুলরা।
আপনার মতামত লিখুন :