পটুয়াখালী প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলা সহ ৫টি পৌরসভায় অবস্থিত সরকারি আবাসন ও আশ্রায় প্রকল্পে বসবাসরত অসহায় ও নিম্ন আয়ের পরিবারের জন্য দশ হাজার পরিবারকে পটুয়াখালী জেলা পরিষদ কর্তৃক ত্রান বিতরন কর্মসূচী হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহষ্পতিবার (৯ এপ্রিল) দুমকি উপজেলার লেবুখালী আবাসন প্রকল্প ও আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা আবাসন প্রকল্পে বসবাসরত ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু সম্বলিত ত্রান সামগ্রী বিতরন করেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খলিলুর রহমান মোহন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, দুমকি উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ আল ইমরান, জেলা পরিষদ সদস্য মোঃ ফজলুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ হাওলাদার, লেবুখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহআলম আকন, জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে মোঃ তাহের রহমান বিজয়, দুমকি উপজেলা শ্রমিকলীগের সিনয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ প্যাদা, সহ-সভাপতি মোঃ মাসুদ মৃধা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, পটুয়াখালী জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আরিফ আলামিন ও যুব রেড ক্রিসেন্টর এস এম সবুজ ও মুন্না। ত্রান সামগ্রী বিতরন কালে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা আমি আপনাদের মাঝে পৌছে দিচ্ছি। আপনারা সকলে প্রধানমন্ত্রীর
নির্দেশ মোতাবেক ঘরে অবস্থান করবেন। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করবেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলবেন।
আজকালের কন্ঠ / বাদল হোসেন /মিজান
আপনার মতামত লিখুন :