৫নং কমলাপুর ইউনিয়নে সোহরাব মোল্লা ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত | Daily AjKaler Kontho

৫নং কমলাপুর ইউনিয়নে সোহরাব মোল্লা ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২০, ৮:৪০ অপরাহ্ন
৫নং কমলাপুর ইউনিয়নে সোহরাব মোল্লা ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নে সোহরাব মোল্লা ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. মোঃ গোলাম সরোয়ার
এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী ও ইউনিয়নের ৯জন ইউপি সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। এতে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহরাব মোল্লা ৯ ভোট পেয়ে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনির হোসেন সিকদার ৫ ভোট পেয়ে ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১,২ ও ৩ নং ওয়ার্ডের মোসাঃ রুম্মন খানম ৪ ভোট পেয়ে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য , গত ৬এপ্রিল ২০২০সোমবার পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্ধকৃত ১০ বস্তা চাল দোকানে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলার
প্রধান আসামি সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধা জেলে থাকার কারনে ইউনিয়নের দাপ্তরিক কাজে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে।

আজকালের কন্ঠ /বাদল /মিজান