নতুন আইজিপি বেনজীর, র‌্যাব মহাপরিচালক মামুন | Daily AjKaler Kontho

নতুন আইজিপি বেনজীর, র‌্যাব মহাপরিচালক মামুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২০, ১:৫৩ অপরাহ্ন
নতুন আইজিপি বেনজীর, র‌্যাব মহাপরিচালক মামুন

আজকালের কন্ঠ ডেস্ক : পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হবে ১৩ এপ্রিল।

 

আজকালের কন্ঠ /এমএম