যমুনা নদী ছোট করা নিয়ে রিট খারিজ | Daily AjKaler Kontho

যমুনা নদী ছোট করা নিয়ে রিট খারিজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৩, ৬:০২ অপরাহ্ন
যমুনা নদী ছোট করা নিয়ে রিট খারিজ

আজকালের কন্ঠ ডেস্ক : যমুনা নদীকে ছোট করার কোনো পরিকল্পনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নেই-এমন প্রতিবেদন পাওয়ার পর এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এর আগে গত রোববার পাউবো যমুনা নদী নিয়ে প্রকল্পের ফাইল ও নথিপত্র হাইকোর্টে দাখিল করে। এরই ধারাবাহিকতায় আজ রিট আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।

গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট করে। পরে দুই দফা শুনানি নিয়ে গত ২৮ মে যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে (পাউবো) এ-সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছিল।