সড়ক দুর্ঘটনায় নিহত ২৪ | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় নিহত ২৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম দ্য খ্যামা প্রেস।

এতে বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, আটজন শিশু এবং চারজন পুরুষ। তারা আলটো থেকে প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।