জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যার বিচার দাবীতে এলকাবাসীর মানববন্ধন | Daily AjKaler Kontho

জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যার বিচার দাবীতে এলকাবাসীর মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২০, ১২:২৭ অপরাহ্ন
জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যার বিচার দাবীতে এলকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের পশ্চিম বিঘাই এলাকায় জমিজমা বিরোধের জেরে হাসান প্যাদা

নামের যুবককে নিশংস হত্যার বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকবাসী। শনিবার ৪ এপ্রিল হাসান প্যাদার মরদেহ ময়নাতদন্ত শেষে তার
বাড়িতে নিয়ে আশার পর বিকাল ৫ টার সময় ৫শতাধীক এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে। এসময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিহত হাসান প্যাদার পিতা ফরিদ প্যাদা, মা মর্জিনা, চাচা রাসেল ও মালেক । তারা সকলে প্রধানমন্ত্রীর কাছে হাসানকে নিশংসভাবে হত্যাকারীদের কঠিন শাস্তি দাবী করেন।

মানববন্ধন শেষে আছর নামাজ বাদ পারিবারিক কবরস্থানে হাসান প্যাদাকে দাফন করা হয়। উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের পশ্চিম বিঘাই এলাকায় শুক্রবার ৩ এপ্রিল সকালে গাজী বাড়ির খলিল গাজী,জলিল গাজী,আলম গাজীসহ বাড়ির লোকজন প্যাদা বাড়িতে প্রবেশের রাস্তা (দরজা) জোর পূর্বক কাটতে শুরু করে। এ সময় হাসান প্যাদা ও তার বাবা বাধা দিলে গাজীরা বাবা এবং ছেলেকে এলোপাথারি পেটাতে তাকে। তাদের পিটুনীতে ঘটনাস্থলেই হাসান প্যাদা মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

আজকালের কন্ঠ /বাদল /মিজান