মিজানুর রহমান : করোনাভাইরাসের কারণে শরীয়তপুরের জাজিরায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দিনমজুর দুই হাজার পরিবারকে খাদ্য ও নগত অর্থ দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের (সাবেক)কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী ।
আজ শনিবার সকালে শরীয়তপুরের জাজিরার আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে নিজে ব্যাগ বহন করে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে জাজিরা উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ২ হাজার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি পৌছে দেয়। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু ও হাত ধোয়ার সাবান।
এসময় আলহাজ্ব আব্দুল আলীম বেপারী আজকালের কন্ঠ কে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে। এছাড়াও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু, সাবেক এমপি মাস্টার মজিবর রহমান ও জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদারও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে চলছে। তাই ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পরে আলহাজ্ব আব্দুল আলীম বেপারী স্থানীয় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের সাথে সামাজিক দূরত্ব বজায়রেখে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আলী আশরাফ মাল, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আলী হোসেন, আনিস মাদবর, রিয়াজ মোল্যা, সারোয়ার হোসেন মৃধা, আমির হোসেন সিকদার, জামিল কবিরাজ, আলমগীর বেপারী, এমদাদ মাদবর, নাসির ফকির, খোকন মোল্যা, জাহাঙ্গীর চৌকিদার, জসিম উদ্দিন খান, ডালু হাওলাদার, জাহাঙ্গীর মুন্সী, সনাতন বিশ্বাস, শামীম আহমেদ, আ. কাদির মাদবর, শেখ খলিলুর রহমান প্রমূখ।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :