তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই : ড. হাছান মাহমুদ | Daily AjKaler Kontho

তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই : ড. হাছান মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই : ড. হাছান মাহমুদ

আজকালের কন্ঠ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই, তাদের ভিসা নীতিতেই সেটা স্পষ্ট বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গত বুধবার (৩১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র চায় একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হোক। যারা নির্বাচন প্রতিহত করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হবে। কিন্তু এরপরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি।

তিনি বলেন, বিএনপি আগের মতো জ্বালাও-পোড়াও, নির্বাচন প্রতিহত করা, বর্জন করার রাজনীতি থেকে সরে আসতে পারছে না। তবে, তাদেরকে সরে আসতেই হবে।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দুদক তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা পেয়েছে বিধায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে।

এ সময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর বিচারের রায় উচ্চ আদালতে বহাল থাকা নিয়ে বিএনপি মহাসচিবের বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আদালত স্বাধীনভাবে কাজ করছে। আমান সাহেব আর টুকু সাহেবের মামলা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের। এই মামলা আওয়ামী লীগ দায়ের করে নাই। সেই মামলায় তাদের শাস্তি হয়েছিলো। তাঁরা হাইকোর্টে গিয়েছিলো, হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে। আবার গয়েশ্বর বাবুসহ আরো অনেকে গাড়ি-ঘোড়া ভাংচুর, অগ্নিসংযোগ একইসাথে সেখানে পুলিশ ও জনতার ওপর হামলা পরিচালনা করা সত্ত্বেও তারা যে আগাম জামিন পেয়েছে এতেই তো প্রমাণ হয় আদালত স্বাধীনভাবে কাজ করে। এর চেয়ে আর বড় প্রমাণ তো দরকার নেই।