সাংবাদিক আশিক চৌধুরীর মৃত্যুতে বিএমএসএফ'র শোক | Daily AjKaler Kontho

সাংবাদিক আশিক চৌধুরীর মৃত্যুতে বিএমএসএফ’র শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২০, ৮:৪০ অপরাহ্ন
সাংবাদিক আশিক চৌধুরীর মৃত্যুতে বিএমএসএফ’র শোক

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর ভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার সহ শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বিএমএসএফ।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিকেরা গণমাধ্যমের একজন অভিভাবককে হারালেন।

আজকালের কন্ঠ /মিজান