আজ বন্ধ থাকবে ব্যাংক | Daily AjKaler Kontho

আজ বন্ধ থাকবে ব্যাংক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
আজ বন্ধ থাকবে ব্যাংক

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার (২৫ মে) তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।