মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কিছু থানার ত্রি-বার্ষিক সম্মেলন | Daily AjKaler Kontho

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কিছু থানার ত্রি-বার্ষিক সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কিছু থানার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভাটারা থানার অন্তর্গত ১৭ নং ওয়ার্ড, খিলক্ষেত থানার অন্তর্গত ৪৩, ৪৮ দক্ষিণ ও ৯৬ নং ওয়ার্ড, দক্ষিণখান থানার অন্তর্গত ৪৭, ৪৮ উত্তর, ৪৯ পূর্ব ও ৫০ নং ওয়ার্ড, উত্তরখান থানার অন্তর্গত ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভাটারা থানার অন্তর্গত ১৭ নং ওয়ার্ড, খিলক্ষেত থানার অন্তর্গত ৪৩, ৪৮ দক্ষিণ ও ৯৬ নং ওয়ার্ড, দক্ষিণখান থানার অন্তর্গত ৪৭, ৪৮ উত্তর, ৪৯ পূর্ব ও ৫০ নং ওয়ার্ড, উত্তরখান থানার অন্তর্গত ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৪ মে ২০২৩ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে কাওলার আশিয়ান সিটি নর্দান ইউনিভার্সিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ইসহাক মিয়া, সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, জাতীয় পরিষদ সদস্য ইমতিয়াজ আহমেদ রুবেল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাহ আলম মিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমূখ।