নিজস্ব প্রতিনিধি : র্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার।
গত ২২ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আরিফ (৩৪), ২। মোঃ হাবিবুর রহমান (২৭), ৩। মোঃ মিলন দেওয়ান @ লাল বাদশা (৩০) ও ৪। মোঃ রাজু @ ফুলচাঁন (৩২) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :