গরীব,অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কোনাবাড়ীর তোফাজ্জল হোসেন | Daily AjKaler Kontho

গরীব,অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কোনাবাড়ীর তোফাজ্জল হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২০, ৮:১৭ অপরাহ্ন
গরীব,অসহায়-দুস্থ  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কোনাবাড়ীর তোফাজ্জল হোসেন

গাজিপুর জেলা প্রতিনিধিঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।

এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর নির্দেশনায় কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি প্রার্থী তোফাজ্জল হোসেনের পক্ষ থেকে ৫ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

আজ ৩০ শে মার্চ সোমবার কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে চাল,ডাল,আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করা হয়।

কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি প্রার্থী তোফাজ্জল হোসেন জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে। প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে এই পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়াত আলী মেম্বার, মোঃ আশিকুর রহমান জিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোনাবাড়ি থানা যুবলীগ,মোঃ মিজানুর রহমান, মোঃ সেলিম হোসেন মোঃ জাফর বেপারী রনি, মোঃ আতাউর রহমান, মোঃ মারুফ দেওয়ান, জাকির হোসেন জয়, গিয়াসউদ্দিন মোড়ল, রুহুল আমিন, বাপ্পি, রাশেদুল ইসলাম, ইসলাম,ফারুক হোসেন সহ কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /কবির / মিজান