নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ড. আবদুর রাজ্জাক | Daily AjKaler Kontho

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ড. আবদুর রাজ্জাক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৩:৪২ অপরাহ্ন
নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ড. আবদুর রাজ্জাক

আজকালের কন্ঠ ডেস্ক : নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে পাবনার সুজানগরের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, কে চক্ষু রাঙাল তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করব।

কৃষিমন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আশা করি যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না। কারণ, তারা দায়িত্ববোধ ও বিবেকবোধের পরিচয় দিবে।

ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। সফল হলে দেশের চাহিদা মিটিয়ে ভারতেও পেঁয়াজ রপ্তানি করতে পারবো।