করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক, সাবান ও সতর্ক করণীয় লিফলেট, বিতরন করেন যুবলীগ নেতা খোকন মৃধা | Daily AjKaler Kontho

করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক, সাবান ও সতর্ক করণীয় লিফলেট, বিতরন করেন যুবলীগ নেতা খোকন মৃধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২০, ১০:৪৪ অপরাহ্ন
করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক, সাবান ও সতর্ক করণীয় লিফলেট, বিতরন করেন যুবলীগ নেতা খোকন মৃধা

পটুয়াখালী প্রতিনিধি : সারা বিশ^ব্যাপী করোনা ভাইরাসে মহামারি রুপ ধারন করেছে। বর্তমানে সকলে এই ভাইরাসের কারণে আতঙ্কিত। ইতিমধ্যে বাংলাদেশও এর সংক্রামন দেখা দিয়েছে। পটুয়াখালীতে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃরফিকুল ইসলাম খোকন মৃধা।
আজ ২৮ মার্চ সকাল সাড়ে ১০টার সময় তিনি পুরনা বাজার এলাকায় বিভিন্ন অসহায়, গরীব ও সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাস
মোকাবিলায় সতর্ক করণীয় লিফলেট, মাস্ক ও সাবান বিতরন করেন। এসময় এই যুবলীগ নেতা সকলকে আতঙ্কিত না হয়ে নিরাপদ থেকে এই ভাইরাসের মোকাবিলা করার আহবান জানান। তিনি সকলকে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার ও মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে সব সময় হাত পরিস্কার রাখারও পরামর্শ প্রদান করেন। মাস্ক, সাবান ও লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন খান চানু, সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালে রুবেল, যুবলীগ
নেতা মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধার বড় ছেলে মোঃ আবরি মৃধা ও মোঃ নিবির মৃধা, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সুমন মাহমুদ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /বাদল /মিজান