সখিপুরে ইসমাইল হত্যা মামলার পলাতক আসামী রিপন গ্রেফতার | Daily AjKaler Kontho

সখিপুরে ইসমাইল হত্যা মামলার পলাতক আসামী রিপন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন
সখিপুরে ইসমাইল হত্যা মামলার পলাতক আসামী রিপন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে ইসমাইল হত্যা মামলার পলাতক আসামী রিপন মোল্লা’কে গাজীপুরের শ্রীপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গত ২১ মে ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ১৫/০৫/২০২৩ খ্রিঃ তারিখ টাঙ্গাইল জেলার সখিপুর থানায় রুজুকৃত ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামী মোঃ রিপন মোল্লা (৩৮), পিতা- মোঃ ফালু মোল্লা, সাং- দেওয়ানপুর, থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করে।